আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 6:38 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 9:24 am
আশুলিয়ায় কথা কাটাকাটির জেরে স্কুল ছাত্রীর আত্নহত্যা
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার ঘোষবাগ এলাকা আরবী আক্তার(১২) নামের পঞ্চম শ্রেনীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার সকালে ঐ ছাত্রীর দাদির সাথে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে আত্নহত্যা করেন।

মৃত আরবী আক্তার নরসিংদী জেলার শিবপুর থানার মোঃ শুকুর আলীর মেয়ে।স্থানীয় শেরেবাংলা একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো সে।

এলাকাবাসী জানান, সকালে ঐ ছাত্রী প্রাইভেটে না যাওয়ায় দাদির সাথে কাটাকাটির জের ধরে এক পর্যায়ে রাগ করে ঘরের ভিতরে চলে যায় কিছুক্ষণ পর ডাকাডাকি করার পরে কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে পার্শ্ববর্তী রুমের সিলিং এর উপর দিয়ে দেখা যায় মেয়েটি গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এরপর স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক( এসআই) উইনুস আলী জানান, হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনার পর ওই ছাত্রী মৃতদেহ সুরতাহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম