আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:25 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 10:23 am
“এমন ভোট আমরা চাই নি”
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিটি নির্বাচনের এমন ভোট চাননি এমন উল্লেখ করে সিইসির প্রধান কর্মকর্তা কেএম নুরুল হুদা বলেন “এমন ভোট আমরা চাইনি। এখনও চাই না”

শনিবার সকাল থেকে চলমান নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ কথা জানান।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের নির্দেশ, এমন ঘটনা যদি ঘটে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

নির্বাচনী পরিস্থিতি শান্ত রাখতে প্রার্থী, ভোটার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলে, ভোটের পরিবেশ যেন বজায় থাকে। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম