আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:26 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 10:44 am
ডেইজি সারোয়ারের উপর হামলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর মোহাম্মদপুর এলাকার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ‌‘সোশ্যাল মিডিয়ায় আলোচিত’ ডেইজি সারোয়ার। এসময় তার পরিধেয় কামিজও ছিঁড়ে ফেলে বলে জানা গেছে।

লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

জানা গেছে, শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এসময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম