আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:26 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 12:35 pm
প্রধানমন্ত্রীর কাছথেকে জাতীয় যুব পুরস্কার ২০১৯ গ্রহণ করলেন রেনেসা ইনফো টেক বিডির পরিচালক
জাতীয় যুব পুরস্কার, সেরা উদ্যোক্তা ২০১৯ এর পদক ও চেক হস্তান্তর অনুষ্ঠান গত বৃহস্পতিবার তেজগাও প্রধানমন্ত্রীর কারযালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল। বিভিন্ন ক্যাটেগরিতে সর্বমোট ২৭জনকে উদ্যোক্তা হিসাবে পুরুস্কৃত করা হয়।

 

রেনেসা ইনফো টেক বিডির বরিশাল শাখার পরিচালক মো: আক্তারুজ্জামানকে সেরা উদ্যোক্তা (বিভাগীয় কোঠায়)  নির্বাচিত করা হয়।  তার হাতে ক্রেস্ট, সম্মাননা সার্টিফিকেট ও ৫৫ হাজার টাকার চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

 



রেনেসা ইনফো টেক বিডি  আইসিটি বিষয়ে স্থানীয় যুবসমাজকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সার্ভিস দিয়ে আসছে। এরই স্বীকৃতি স্বরূপ  এ পুরস্কার দেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম