আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:25 am || প্রকাশের তারিখ: February 1, 2020, 2:49 pm
যারা ভোট দিয়েছে যারা দেননি সকলকে ধন্যবাদ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যারা ভোট দিয়েছেন আর যারা দেননি সাবাইকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়ালকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা ভোট দেননি, তাদেরও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়ালকেও ধন্যবাদ জানাতে চাই।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম বলেন, ‘আমি তাবিথ আউয়ালকে বলতে চাই, ঢাকা শহর সাজানোর জন্য আপনি যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইশতেহারে, আসুন আমার ইশতেহারের সঙ্গে আপনারটা মিলিয়ে আমি-আপনি-আমরা সবাই মিলে একটি সুস্থ-সুন্দর-সচল-গতিময় ঢাকা গড়তে কাজ করি।

এখন পর্যন্ত আমি জনগণের ভোটে এগিয়ে আছি উল্লেখ করে তিনি বলেন, যে ভালোবাসা নিয়ে জনগণ ভোটের মাধ্যেমে এগিয়ে রেখেছে, নির্বাচিত হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ্। আস্থা রাখুন, সুস্থ-সুন্দর-সচল-গতিময় ও আধুনিক ঢাকা উপহার দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ্।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আরও ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম