আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 1:52 am || প্রকাশের তারিখ: February 2, 2020, 4:18 pm
নাগেশ্বরীতে সড়কের বেহাল দশা; কয়েক হাজার মানুষ ভোগান্তিতে
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামের নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডাকনিরপাট পর্যন্ত আট কিলোমিটার সড়কের বেহাল দশা। উপজেলার ৭টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই সড়কে নিয়মিত চলাচল করলেও দীর্ঘ সাত বছর নেই কোন মেরামত। যাতে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। পৌরসভা মেয়রের দাবি, সড়ক বিভাগকে বার বার তাগাদা দিলেও নেয়া হয়নি কোন পদক্ষেপ।

অসংখ্য ছোট-বড় খানাখন্দে ভরা সড়ক। অথচ সাত বছর ধরে হয় না, মেরামতের কাজ। এতে বিষিয়ে উঠেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডাকনিরপাট বাজারে চলাচলকারী মানুষের জীবন।

ভুক্তভোগী পথচারীরা জানান, এই রাস্তা এতই বাজে যে, চলাচলের অবস্থা নেই। প্রায় দুর্ঘটনা ঘটে, গাড়ির ব্রেক ঠিকমতো রাখা যায় না। রোগী এই রাস্তা দিয়ে নিয়ে গেলে রোগী আরো অসুস্থ হয়ে যায়। ১০ টাকার ভাড়া ৫০ টাকার নিচে আসা যায় না।

সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ৭টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। যার মধ্যে আছেন, শতাধিক শিক্ষার্থীও। ভাঙা-চোরা সড়কে প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা।

নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান এ জন্য সড়ক ও জনপথ বিভাগকে দুষছেন। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে জানতে চাইলে বলা হয় টেন্ডার হইছে কিন্তু কে টেন্ডার পাইছে বা ঠিকাদারের নাম কি জানতে চাইলে কিছুই বলছে না সড়ক ও জনপথ বিভাগ। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে, মেরামতের জন্য দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী নূরায়েন জানান, আমরা খুব শিগরই অথবা আগামী ২-৩ মাসের মধ্যেই আমাদের কাজগুলো সম্পন্ন হয়ে গেলে যান চলাচল সহজ হয়ে যাবে। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন কোরে দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম