আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:30 am || প্রকাশের তারিখ: February 2, 2020, 4:25 pm
শেরপুরে তৃতীয় লিঙ্গের বনভোজন অনুষ্ঠিত
শেরপুর সংবাদদাতা।। পহেলা ফেব্রুয়ারি ২০২০ শনিবার শেরপুর জেলার তৃতীয় লিংগের মানুষদের জন্যে ছিলো এক আনন্দের দিন। জীবনে প্রথমবারের মত আজ বনভোজন করলো তারা।

পর্যটনজেলা শেরপুরের গাজনিতে শেরপুর জেলা হিজরা কল্যাণ সমিতির আয়োজনে প্রায় অর্ধশতধিক তৃতীয় লিংগের মানুষ এতে অংশগ্রহণ করে।বনভোজন উপলক্ষে তারা গাজনির অবকাশকেন্দ্রের নজরুল মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে ।

অনুষ্ঠানে নিশি সরকার, খুকুমনি,মমিতা দেওয়ানের গান সাথে তানিয়া, সবুজা, অন্তরা, মুন্নি ও বৈশাখীর নাচ উপস্থিত অন্যান্য পর্যটকদের বিমুগ্ধ করে এবং অনেকেই খুশি হয়ে নগদ অর্থ উপহার দেন ।তাদের এই আনন্দমুখর আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মোঃ শরাফত হোসেন প্রমূখ ।

পর্যটন এলাকার দর্শনীয় স্থানসমূহ দলবদ্ধভাবে পরিদর্শন শেষে সমাপনি সভায় শেরপুর জেলা হিজরা কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার বলেন, সমাজসেবা অফিসের মাধ্যমে আমাদের জীবনমান উন্নয়ন বিষয়ক নানামুখি প্রশিক্ষণ চলছে । আমরা সবাই প্রশিক্ষণরত আছি । এই পিকনিক আমাদের প্রশিক্ষণে আরো আগ্রহী করে তুলবে । আমরা প্রশিক্ষণ শেষে কর্মে নিয়োজিত হয়ে সম্মানজনক জীবন যাপন করতে চাই । এর জন্যে সকলের সহযোগিতা দরকার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম