আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 6:27 pm || প্রকাশের তারিখ: February 2, 2020, 4:58 pm
কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ জেপি’র ২৯তম প্রতিষ্ঠা বাষির্কী পালন
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ জেপি’র ২৯তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জাতীয় পার্টি জেপি’র কার্যালয় সম্মুখ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টি জেপি’র কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের সভাপতি তারিকুল ইসলাম কাইয়ূম শেখ এর সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় পার্টি জেপি’র সভাপতি মাস্টার মোঃ মাহাবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, জাতীয় যুব সংহতি জেপি’র সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মনু, ছাত্র ছাত্রসমাজ সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বাহাদুর প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম