আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:03 pm || প্রকাশের তারিখ: February 2, 2020, 5:08 pm
কুড়িগ্রামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
কুড়িগ্রাম সংবাদদাতা।। আজ রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

"সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে থেকে শুরু করে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান মোঃ নূরুল আমিন, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আলম ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমূখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম