আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 4:09 am || প্রকাশের তারিখ: February 3, 2020, 1:52 pm
আ’লীগ নেতা নজরুল ইসলামের মৃত্যু‌তে ই‌ঞ্জি: জিএম মাহবুবুল আল‌মের শোক বিবৃ‌তি
খুলনা ব্যুরো।। পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি গাজী নজরুল ইসলাম (৬০) আজ ‌সোমবার সকাল ৭টায় খুলনার সি‌টি মে‌ডি‌কেল ক‌লেজ এন্ড হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ ক‌রে‌ছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন)। তার মৃত্যু‌তে শোক বিবৃ‌তি দি‌য়ে‌ছেন খুলনা জেলা আওয়ামীলী‌গের সা‌বেক কোষাধ্যক্ষ ই‌ঞ্জি‌নিয়ার জিএম মাহবুবুল আলম।

শোক বিবৃ‌তি‌তে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন, গাজী নজরুল ইসলাম একজন ভা‌লো মানুষ ছি‌লেন। আমা‌দের প্রিয় ব্য‌ক্তি ছি‌লেন।তার মৃত্যু‌তে আমরা গভীর শোক প্রকাশ কর‌ছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ মহান আল্লাহ পাকের নিকট মরহুম গাজী নজরুল ইসলাম ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি।
 মরহুমের নামাজে জানাযা আজ বাদ আসর মানিকতলা  স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম