আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 3:55 am || প্রকাশের তারিখ: February 3, 2020, 2:03 pm
অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন সেই আব্দুল রহমান
শেরপুর সংবাদদাতা।। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন বৃদ্ধ আব্দুল রহমান (৭৪)। ২ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ঝিনাইগাতী নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ওই বৃদ্ধকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করেন। ওইসময় সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফ্লোরা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃদ্ধ আব্দুল রহমান ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের মোনাকুষা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। একটি কার্ডের জন্য মানুষের দ্বারে দ্বারে তাকে ঘুরতে হয়েছে। কিন্তু তার ভাগ্যে জোটেনি কোন কার্ড। অবশেষে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজর আসে প্রশাসনের কাছে। এরই পরিপেক্ষিতে আব্দুল রহমানের ভাগ্যে জোটলো বয়স্ক ভাতার কার্ড।

কার্ড পেয়ে আনন্দে আত্নহারা হয়ে আব্দুর রহমান জানান, এ একটি কার্ড আমার খুবই প্রয়োজন ছিলো। এখন খুব ভালো লাগছে। আমি ইউএনও মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম