আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 5:31 pm || প্রকাশের তারিখ: February 3, 2020, 2:18 pm
বাণিজ্য মেলার সময় বাড়লো আরও দুদিন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ২৫তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বাড়লো আরো দু’দিন। বাণিজ্যমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এর আগে বাণিজ্যমেলার সময় বাড়িয়ে ৪ ফেব্রুয়ারি করা হয়। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আরো দু’দিন সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আগামী বছর বাণিজ্যমেলা পূর্বাচলের নিজস্ব কমপ্লেক্সে হবেও বলে জানান মন্ত্রী।  আজ মবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন দেশেই তৈরি বিশ্বমানের পণ্য পাচ্ছে। ফলে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আরও বড় পরিসরে স্থায়ী জায়গায় মেলা করা গেলে রপ্তানি আদেশ আরও বাড়বে             এসব বিষয় বিবেচনায় নিয়ে ঢাকার অদূরে পূর্বাচলে আগামী বছর মেলা হবে বলে জানান তিনি। পূর্বাচলে বছরজুড়ে বিভিন্ন মেলা ও প্রদর্শনী আয়োজন করা সম্ভব হবে বলেও তিনি জানান।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সেলিম আলতাফ জজ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, এফবিসিআইএর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ২৫তম মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঘোষণা দেন আগামী বছর থেকে বাণিজ্য মেলা হবে পূর্বাচলেই। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৯০টি প্যাভিলিয়ন ও স্টল ছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম