আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 4:04 am || প্রকাশের তারিখ: February 3, 2020, 2:34 pm
র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
সাভার সংবাদদাতা।। আশুলিয়ার কাইছাবাড়ি এলাকায় র‌্যাব-৪ এর অভিযানে মোঃ ফিরোজ(৩৪) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ফিরোজ আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার নুরুল হকের ছেলে। তিনি ওইেএলাকায় মাদক সরবরাহ করত বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের উপ-পরিচালক মেজর শিবলী মোস্তাফা ।

এ ব্যাপারে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফিরোজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফেঅন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সরবরাহের কথা তিনি স্বীকার করেছেন বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এ ব্যাপারে তিনি আরও জানান, এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েল করা হয়েছে এবং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম