প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:25 am || প্রকাশের তারিখ: February 3, 2020, 2:37 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাজারে থাকা গ্রামীণফোনের সিমগুলো আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তাই চলতি ০১৭… ও ০১৩… নম্বর সিরিজের সিমগুলো আর পাওয়া যাবে না বলে জানিয়েছেন অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান। তিনি বলেন, ‘আমাদের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের কাছে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে আর সিম পাওয়া যাবে না।’
আজ সোমবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও তা পাওয়া যাবে না বলে জানান ইয়াসির আজমান।