আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 2:53 am || প্রকাশের তারিখ: February 3, 2020, 3:47 pm
পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পাইকগাছা সংবাদদাতা।। পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আরাফাতুল আলম অভিযানের নের্তৃত্ব দেন। সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত বিভিন্ন দোকানে তিনি ত্রুটি-বিচ্যুতি সহ নানা অনিয়মের বিষয় তদারকি করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কপিলমুনি বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের সকল কাগজপত্র সহ লাইসেন্স নিরীক্ষণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ সময় মা বেকারীকে ২০০০/- এবং রায় মিষ্টান্ন ভান্ডার কে ১০০০/- টাকা করে জরিমানা করেন তিনি।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কপিলমুনি বাজারের সকল অবৈধ স্থাপনা তুলে নেওয়ার জন্য স্ব-স্বদখলদারদের নির্দেশ দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম