আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 4:31 pm || প্রকাশের তারিখ: February 4, 2020, 9:24 am
আহত সাংবাদিককে দেখতে গেলেন তাবিথ-ইশরাক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে যান তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুমন ও যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনকে দেখতে যান তারা। এসময় বিএনপির মেয়র প্রার্থীরা তার সাথে কথা বলেন ও শারীরিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম