আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 2:54 am || প্রকাশের তারিখ: February 4, 2020, 9:44 am
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র দ্বীপজয় সাধু (১৯) ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পাটকেলঘাটা শাকদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দ্বীপজয় সাধু তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আহত আবদুল ওয়াদুুদ শাকদহ গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, শাকদহ মোড়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র দ্বীপজয় নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম