আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 3:29 am || প্রকাশের তারিখ: February 4, 2020, 1:17 pm
বেনাপোল চেকপোষ্টে ৬৫বছরের এক বৃদ্ধের মৃত্যু
যশোর সংবাদদাতা।। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার(০৪/০২/২০২০ ইং) তারিখ বেলা ১২'৪০ মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জামিরন সুপার মার্কেটের সামনে পৌর ফুটপাতে মৃত ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃত ঐ বৃদ্ধ ব্যাক্তি একটি ইজিবাইক এ চড়ে চেকপোস্টের জমিরন মার্কেটের সামনে এসে পৌর ফুটপাতে এসে বসে, মৃত ব্যাক্তির কাছে একটি চার চাকা কাঠের তৈরী বিয়ারিং এর পাটাতন দেখা যায়। ধারনা করা হচ্ছে মৃত ব্যাক্তি ভিক্ষাবৃত্তি করতো। খবর পেয়ে বেনাপোল পোর্টথানার পুলিশ ঘটনা স্থলে এসে পৌছেছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লাশটি থানায় নিয়ে যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম