আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 2:54 am || প্রকাশের তারিখ: February 4, 2020, 1:20 pm
খুলনায় ফারইষ্ট লাই‌ফের ব্যবসা উন্নয়ন ও প্র‌শিক্ষণ সভা অনু‌ষ্ঠিত
খুলনা সংবাদদাতা।। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যু‌রেন্স কোম্পানী লি‌মিটে‌ডের খুলনা ম‌হিলা জোনের উ‌দ্যো‌গে ব্যবসা উন্নয়ন ও প্র‌শিক্ষণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১টায় সোনাডাঙ্গাস্থ খুলনা বিভাগীয় অ‌ফিস মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন কোম্পানীর জ‌য়েন্ট এ‌ক্সি‌কিউ‌টিভ ভাইস প্রে‌সি‌ডেন্ট ও খুলনা বিভাগীয় ইনচার্জ (সাবী) মোঃ আব্দুর র‌শিদ। খুলনা ম‌হিলা জোনাল ইনচার্জ(সাবী) না‌র্গিস পার‌ভীন এর সভাপ‌তি‌ত্বে ও রি‌জিওনাল কো অ‌র্ডি‌নেট‌র (সাবী) সাংবা‌দিক ত‌রিকুল ইসলামের সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন খুলনা সা‌র্ভিস সেন্টার ইনচার্জ (সাবী) মোহাম্মদ আব্দুল মান্নান।

এ সময় অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন ব্রাঞ্চ কো অ‌র্ডি‌নেটর ও খুলনা পৌর অফি‌সের ইনচার্জ (সাবী)শিমুল কুমার দত্ত, রূপসা সাংগঠ‌নিক অ‌ফি‌সের ইনচার্জ (সাবী)নূরজাহান আক্তার প্রমূখ। অনুষ্ঠা‌নে খুলনা ম‌হিলা জো‌নের বি‌ভিন্ন কর্মী কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম