প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 8:13 am || প্রকাশের তারিখ: February 4, 2020, 3:39 pm
শেরপুর সংবাদদাতা।। শেরপুর সদর থানায় নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ ‘হৈমন্তী’ ও ডিজিটাল কিউ মেশিনের উদ্বোধন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলার মধ্যে শেরপুরেই সর্বপ্রথম ডিজিটাল কিউ মেশিন বসানো হলো। এর দ্বারা মানুষের সেবার মান উন্নয়নে পুলিশী সেবাকে আরও গতিশীল করবে। শেরপুর সদর থানায় এ মেশিন স্থাপনের মাধ্যমে আজ থেকে ডিজিটাল সেবা প্রদানের যাত্রা শুরু হলো।
এদিকে, ডিজিটাল কিউ মেশিনের উদ্বোধনী দিনে সদর উপজেলার বেশ কয়েকজন নারী-পুরুষকে সেবা প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে ভোগান্তি ছাড়া সহজভাবে পুলিশী সেবা পেয়ে ওইসব মানুষ সন্তোষ প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মনিরুল আলম ভুঁইয়া, জেলা গোয়েন্দ শাখা ডিবি (ওসি) মোখলেছুর রহমান, ডিআইও-১ আবুল বাশার মিয়া, ট্রাফিক ইন্সপ্টেক্টর জাহাঙ্গীর আলমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, সঞ্জীব চন্দ্র বিল্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।