প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 4:13 am || প্রকাশের তারিখ: February 4, 2020, 4:53 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে আজ মঙ্গলবার পটুয়াখালী যাচ্ছেন। সফরকালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন এবং কলাপাড়া উপজেলার কুয়াকাটায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি কুয়াকাটা যাবেন। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, রাষ্ট্রপতি বুধবার বেলা ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন।