আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 1:22 am || প্রকাশের তারিখ: February 5, 2020, 8:54 am
ঝিনাইদহে  অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
পিবিএ ঝিনাইদহ।। ঝিনাইদহের সদর উপজেলার নাথকুন্ডু গ্রাম থেকে  বেলা ১১টার দিকে ২টি অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইশা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আসাদুল ওরফে আশা ও জীবননগর উপজেলার নিশ্চন্তপুর গ্রামের সুলতান খার ছেলে আশানুর। তাদের কাছ থেকে ১ টা কাটারাইফেল, ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলমের নেতৃত্বে ডাকবাংলা বাজার এলাকার নাথকুন্ডু গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম