আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 4:26 am || প্রকাশের তারিখ: February 5, 2020, 9:02 am
ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
ইবি সংবাদদাতা।। ‘পড়বো বই গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচলাসভায় মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।

এছাড়াও অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী খান, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থাগারের শাখা কর্মকর্তা আরিফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীরা লাইব্রেরি বিমুখ হয়ে যাচ্ছে। লাইব্রেরিতে যাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে। আমরা চেষ্টা করবো লাইব্রেরিতে পদচারণা বাড়ানোর। এতে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে। একটি প্রতিষ্ঠান তখনি সমৃদ্ধ হয়। যখন তার লাইব্রেরি সমৃদ্ধ হয়।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম