আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 2:48 pm || প্রকাশের তারিখ: February 5, 2020, 11:08 am
আবারো নির্বাচনের দাবি ফকরুলের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন পরবর্তী বিএনপির  আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় ফখরুল বলেন, সরকার ও কমিশনের ওপর আস্থা নেই বলে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিলো।

এছাড়া ৭ থেকে ৯ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়ে মেয়রদের দায়িত্বপালন কতটুকু আইনগতভাবে ঠিক তা নিয়েও প্রশ্ন তোলেন ‍ বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। তাই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু  নির্বাচন সম্ভব নয়, তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া গণতান্ত্রিক সংকট কাটবে না।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম