প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 1:40 pm || প্রকাশের তারিখ: February 5, 2020, 11:23 am
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পর এবার সংগঠনটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগও বিয়ে করতে চলেছেন। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন আলোচিত সেই সভাপতি ইশরাত জাহান এশা। গতকাল মঙ্গলবার এশা-সোহাগের গায়েহলুদ সম্পন্ন হয়েছে। আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) তাদের বিয়ে হবে।
তিনি জানান, ৯ ফেব্রুয়ারি আমার ও এশার বিয়ে। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হল-২ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে বিয়ে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সোহাগ ও এশার পরিবারের সদস্যরা। এর পর প্রধানমন্ত্রীসহ দুই পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি সোহাগের ভেরিফায়েড পেজে শেয়ার করেন।