আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 1:22 am || প্রকাশের তারিখ: February 5, 2020, 12:48 pm
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী ধর্ষণঃ প্রেমিক গ্রেফতার
মহসিন সিকদার।। সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী (৩৫) শ্রমিককে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট স্টারলিং গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক সিরাজুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার রামধুরা গ্রামের আশরাফ আলীর ছেলে। সিরাজুল পেশায় একজন রাজমিস্ত্রী।

এ বিষয়ে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘ দিন ধরে গার্মেন্ট শ্রমিক ওই নারীকে ধর্ষণ করে আসছিলো তার প্রেমিক সিরাজুল। কিন্তু ওই নারী পাঁচ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে সে বিয়ে করতে অসম্মতি জানায়। পরে ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, গত বছরের ডিসেম্বর মাসে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার পাঁচ মাসের অন্তঃস্বত্তা এক নারী থানায় তার প্রেমিক সিরাজুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, থানায় মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন ওই নারীর প্রেমিক সিরাজুল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম