আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 1:37 am || প্রকাশের তারিখ: February 5, 2020, 12:46 pm
পদ্মাসেতুর ২৪ নম্বর স্প্যান বসতে যাচ্ছে আগামী সোমবারে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ আগামী ১০ ফেব্রুয়ারি পদ্মাসেতুর ২৪ নম্বর স্প্যান বসতে যাচ্ছে। কাজ চলতে থাকবে যদি না এর ভেতরে ছুটি আরও প্রলম্বিত না হয়, যারা নববর্ষ উপলক্ষে চীনে ছুটিতে গেছেন। ছুটি প্রলম্বিত না হলে আগামী দুই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজের অগ্রগতির সংকট হবে না। তিনি বলেন, পদ্মা সেতুতে আগামী দুই মাসে যদি অচলাবস্থার (চীনের করোনাভাইরাস সংক্রান্ত) অবসান হয়, তবে আমাদের কোনো অসুবিধা হবে না।

আমাদের কাজ চলবে। সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের বাস্তবায়নের হার হচ্ছে ২৮ শতাংশ। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি ওভারঅল ৭৭ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। এখন পর্যন্ত পদ্মা সেতুর ২৩টি স্প্যান বসেছে। ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে চীনা নাগরিক কর্মরত ৯৮০ জন। এরমধ্যে ছুটিতে আছে ৩৩২ জন। ছুটি শেষে ফিরে এসেছেন ৩৩ জন, এর মধ্যে আটজন কোয়ারেন্টাইন মুক্ত। অন্যরা কোয়ারেন্টাইনে আছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম