আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 2:48 pm || প্রকাশের তারিখ: February 5, 2020, 1:01 pm
আপাতত রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর কোন পরিকল্পনা নেইঃ ত্রানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন আপাতত রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর কোন পরিকল্পনা সরকারের নেই। তাদেরকে মিয়ানমারে পাঠানোই সরকারের প্রধান উদ্দেশ্য।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমার থেকে 'বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা' কার্যক্রম পর্যবেক্ষণে উখিয়া ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

এনামুর রহমান আরও বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিদেশীয় আলোচনা চলছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। কাঙ্ক্ষিত সেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশ ত্রিদেশীয় আলোচনা অব্যাহত রয়েছে।’

তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার মানবতায় আজ ১১ লাখের বেশি রোহিঙ্গার জীবন বেঁচে আছে। জাতিসংঘের ৭৩তম অধিবেশনও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। দুই দফা চেষ্টার পরও রোহিঙ্গাদের শর্তের ‍মুখে প্রত্যাবাসন প্রক্রিয়া চালু করা যায়নি। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারকে চাপ প্রয়োগও অব্যাহত রাখা হয়েছে।’

রোহিঙ্গা ক্যাম্পর আইনশৃঙ্খলা ও আধিপত্য বিস্তার বন্ধে কী উদ্যোগ নিবে সরকার এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খবর আসে, রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। আগামীকাল বৃহস্পতিবার এবিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তারপর এসব বন্ধে কার্যকর ভুমিকা রাখা হবে। তবে, এখনো এসব দমনে র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে।

এর আগে তিনি রোহিঙ্গা ক্যাম্পের সকল ধরনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারের সকল ধরনের সহযোগিতার কথাও জানান মন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম