প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:14 am || প্রকাশের তারিখ: February 6, 2020, 6:35 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এ বছর এসএসসি পরীক্ষায় ১৫টি কক্ষে ভুল প্রশ্নপত্র দেয়ার বিষয়টি শিক্ষকদের গাফিলতির কারণে হয়েছে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। কারণ হিসেবে তিনি জানান, নতুন আর পুরনো পরীক্ষার্থীদের এক কক্ষে বসানোর জন্যই এটা হয়েছে যেটা দেখার দায়িত্ব ছিল শিক্ষকদের, কিন্তু তারা সেটা করেনি।
আজ (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, এবার এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৫৮০ সেট প্রশ্নপত্র করা হয়েছে, নকলমুক্ত পরীক্ষার জন্যই এটা করা হয়েছে, কিন্তু এরপরও কিছু শিক্ষকের অদক্ষতার কারণে এটা হয়েছে, এসব শিক্ষকের তালিকা করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী আরো জানান, এমপিও’র ভেরিফিকেশন চলছে। শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে। তবে চূড়ান্ত হতে দেরি হলেও গত বছর জুন থেকেই তালিকাভুক্ত শিক্ষকরা সুবিধা পাবেন।