প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: February 6, 2020, 6:37 am
পাইকগাছা সংবাদদাতা।। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতের দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে দুলাল সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুলাল সরকার শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।
ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ি আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয় দুলাল সরকার। এতে ঘটনাস্থলেই তার অপমৃত্যু হয়।
ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক বিশ্বজিত সরকার জানান, ভারতীয় দুই ট্রাকের টাপে পিষ্ট হয়ে দুলাল সরকার নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার ও ট্রাক দুটি আটক করা হয়েছে।