আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 10:47 pm || প্রকাশের তারিখ: February 6, 2020, 6:45 am
মা হচ্ছেন কোয়েল মল্লিক, প্রকাশ করলেন ছবি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মা হচ্ছেন কোয়েল মল্লিক। খবরটি বেশ কিছুদিন আগে ভক্তরা জানলেও এবারই প্রথম সামনে এলো অভিনেত্রীর বেবি বাম্পের ছবি। আর নিজেরই সেই ছবি ইন্সটাগ্রামে দিয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন কোয়েল। ছবিতে মেরুন কাফতান আর নেকপিসে আজও তিনি মোহময়ী।

ক'দিন আগে সাত বছরের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত খবরটি প্রকাশ করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। স্বভাবতই এ খবরে প্রচণ্ড খুশি তাদের পরিবারের মানুষ। এদিকে, ছবি পোস্ট হতেই ভক্তদের বিস্ময় আর শুভেচ্ছার ঢল। সাংসদ গায়ক অনুপম রায় থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা আবির মুখোপাধ্যায়- সকলেই লাইক করেছেন কোয়েলের এই মা হওয়া নতুন লুকের ছবি। জানিয়েছেন শুভেচ্ছা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম