আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 12:00 am || প্রকাশের তারিখ: February 6, 2020, 4:35 pm
ঝিনাইদহে নছিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহের  শৈলকুপার ভাটই বাজার এলাকায় নছিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে এই এলাকার মহব্বত পুর নামক স্থানে এই ঘটনা ঘটে।নিহত ব্যাক্তি  হলেন কুষ্টিয়া দৈলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ আক্কাচ আলীর ছেলে  মোঃ সৈকত হোসেন ।

শৈলকুপার  থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা জানায় নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি রাস্তা পারাপারের সময় দ্রæতগামী নসিমনের ধাক্কায় মারাত্মক ভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম