আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ১৯, ২০১৯, ৮:১১ পূর্বাহ্ণ
মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধা হতে হলে একাত্তরে যুদ্ধ চলাকালীন সময় সাড়ে ১২ বছর বয়স নির্ধারণ করে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল তা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সরকারের ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

আদালত রায়ে বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে কোনো বয়সের ফ্রেমে বাঁধা যাবে না।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে মুক্তিযোদ্ধা নির্ধারণে ১২ বছর ৬ মাস নির্ধারণ করে সরকার যে আইন ও প্রজ্ঞাপন জারি করেছিল তা আর কার্যকর থাকছে না।

পাশাপাশি মুক্তিযোদ্ধা নির্ধারণে এখন থেকে বয়সের কোনো বিধিনিষেধ থাকছে না বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম