আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 12:01 am || প্রকাশের তারিখ: February 7, 2020, 3:54 pm
৪শ’ বোতল ফেন্সিডিলসহ আটক মাদক ব‍্যবসায়ীকে ১৪৯ বোতল দিয়ে মামলা
বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে ৪শ' বোতল ফেন্সিডিলসহ রউফ আলী (৪৫) এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে গ্রামবাসী। পরে আটককৃত ফেন্সিডিলসহ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হেফাজতে যেতে না যেতেই অর্ধেকের বেশি ফেন্সিডিল উধাও।বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে গরু চোর সন্দেহ এক মাদক ব্যবসায়ীকে গ্রামবাসী ফেনসিডিলসহ পুলিশে সোর্পদ করা হয়। তখন সেই ব্যবসায়ীসহ বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী।

কিন্তু পরবর্তীতে দেখা যায় আসামিকে সেই উদ্ধারকৃত ফেন্সিডিলের অর্ধেকেরও কম জমা দিয়ে থানায় মামলা দেওয়া হয়েছে। তাহলে মাদকের অর্ধেক ফেন্সিডিল উধাও হলো কেমন করে এমনই প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। স্থানীয় সূত্র অনুযায়ী জানা যায় উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ প্রায় ৪শ' বোতল হতে পারে। গরু চোর সন্দেহ রউফ আলী নামক এক অপরিচিত ব্যক্তিকে গ্রামবাসী সন্দেহজনক ভেবে ঘেরাও করে পুলিশকে খবর দেয়। এমন খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহিম হাওলাদার সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উদ্ধারকৃত ফেনসিডিলসহ রউফকে হেফাজতে নেয়।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম হাওলাদারকে উদ্ধারকৃত মাদকের সঠিক তথ্য জানতে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরাও শুনেছি সেখানে ৪শ' বোতল ফেনসিডিল ফেলে গেছে। কিন্তু আমরা তো ১৪৯ বোতল উদ্ধার করেছি। আসলে জনগণের মাধ্যমে উদ্ধার করা হয়েছে তো সেজন্য এমন কথা উঠতেছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকদেব রায় বলেন, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব‍্যক্তির নামে থানায় মামলা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম