আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 12:01 am || প্রকাশের তারিখ: February 7, 2020, 4:27 pm
নরসিংদীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির স্কুল ছাত্রী তৃণা
নরসিংদী সংবাদদাতা।। নরসিংদী সদর উপজেলার শীলমান্দীর শেখেরচরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণীর ছাত্রী ওয়াফা আক্তার তৃণা [১৫] । বৃহস্পতিবার [৬ই ফেব্রুয়ারী] রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার [ভূমি] ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম বাল্য বিয়ে বন্ধ করে দেন ।

এসময় জামাল উদ্দিনের মেয়ে মাধবদী এস পি ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী ওয়াসা আক্তার তৃণার বিয়ের আয়োজন চলছিলো । বরপক্ষ আসার পূর্বেই ভ্রাম্যমাণ আদালত বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন । এসময় কনের মা জাহানারা বেগম প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে স্বীকার করেন এবং অঙ্গিকার করেন প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে বিয়ে দিবো না এটা বলে জেল জরিমানা থেকে রক্ষা পায় ।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম নরসিংদী প্রতিদিনকে জানান, এখানে একটি বাল্য বিয়ে হচ্ছে বলে আমাদের নিকট
অভিযোগ আসে , অভিযোগের ভিত্তিতে আমরা এসে তাৎক্ষণিকভাবে এই বিয়ে বন্ধ করে দিয়েছি । অঙ্গিকার নামাতে লিখিত দেওয়ার পরও যদি প্রাপ্তবয়স্ক না হবার পূর্বে বিয়ে দেয় তাহলে আইনগতভাবে জেল- জরিমানা করা হবে এবং এই বিষয়টি নিকটবর্তী থানা এবং কনের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ও অবগত করা হয়েছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম