আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:51 am || প্রকাশের তারিখ: February 7, 2020, 4:49 pm
নজরুল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এর অভিযোগঃ হাসপাতালে দুই শিক্ষার্থী 
জাককানইবি সংবাদদাতা।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিচয় পর্বের নামে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন দুই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের পর হাসপাতালে ভর্তি হওয়ার মতো অভিযোগ উঠেছে নতুন শিক্ষার্থীদের বিরুদ্ধে।

ঘটনাসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চেকপোষ্ট সংলগ্ন এক ছাত্রী মেসে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিয়োনাকে পরিচয় পর্বের নামে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে একই ছাত্রীমেসে থাকা কয়েকজন শিক্ষার্থী। সেখানে থাকা নবীন শিক্ষার্থীদের পোশাকের বিষয়ে, সূরা না বলতে পারায় শাসানোও হয়েছে। মানসিক চাপ প্রয়োগ করায় এতে সিঁড়ি থেকে পড়ে আহত হয় লিয়োনা। অসুস্থ লিয়োনাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে বমি করার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে আরেক নবীন শিক্ষার্থী সানজিদা স্বর্ণাকে র‌্যাগ দেয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনা ঘটেছে।


এঘটনায় অসুস্থ শিক্ষার্থী লিয়োনাকে দেখতে হাসপাতালে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. শেখ সুজন আলী, সহকারী প্রক্টর ও নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল-জাবির, অগ্নিবীণা হলের হাউজ টিউটর মাসুদুল মান্নান ও নাট্যকলা বিভাগের শিক্ষক মুশফিকুর রহমান হীরক।
শিক্ষার্থী হাসপাতালে ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর ও নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল-জাবির বলেন- আমি শিক্ষার্থীদের কথা বলবো। আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারলে আমার দায়িত্বের কি দরকার। শিক্ষার্থীর সাথে কথা বলে এটি স্পষ্ট যে তার উপর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছে এবং এতে সে ভীত হয়ে পরেছে। পরবর্তীতে সে সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। আমার এই শিক্ষার্থী একজন মুক্তিযোদ্ধার সন্তান, এই মানসিক নির্যাতন যারা করেছে তার বিচার না করতে পারলে আমি আমার সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম