আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: February 7, 2020, 4:53 pm
নীলফামারী র‌্যাবের হাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১জন আটক
নীলফামারী সংবাদদাতা।। চলমান প্রশ্নপত্র ফাঁস চক্রের হাসিনুর ইসলাম(২২)নামে একজনকে আটক করেছেন র‌্যাব-১৩সিপিসি-২, নীলফামারী।

বৃহস্পতিবা(৬ফেব্রুয়ারী)বিকেলে র‌্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ০৩নং আলোয়া খোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ তাকে আটক করেন।

হাসিনুর ইসলাম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মইনুল হকের ছেলে।নীলফামারী র‌্যাব-১৩সিপিসি-২,সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন,এসএসসি/দাখির পরীক্ষা-২০২০ সালের প্রশ্নপত্র ফাঁসকারী চক্র প্রতারনা মূলক ভাবে ব্যবসা করে আসছিল।এ ঘটনার ব্যাপারে মামলা হয়েছে আছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম