আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:41 pm || প্রকাশের তারিখ: February 7, 2020, 5:04 pm
ফয়সাল মুরাদের পিতৃবিয়োগে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরামের শোক প্রকাশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা ৭ ফেব্রুয়ারী ২০২০: জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এর পিতা আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন (মাষ্টার) আজ বিকাল ৫:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) । মোশাররফ হোসেনের মৃত্যুতে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরাম গভীর শোক প্রকাশ করেছে।

শুক্রবার রাত ১০:২০ মিনিটে এক যৌথ শোক বিবৃতিতে ঢাকাস্থ নীলফামারী জেলা ছাত্রফোরামের আহবায়ক মুশফিকুর রহিম ও যুগ্ন আহবায়ক মতিউর রহমান শোকবাণীতে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম