আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:41 am || প্রকাশের তারিখ: February 9, 2020, 9:12 am
যুব বিশ্বকাপঃ টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ভারতীয়দের দেয়া লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ। যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করে।

নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।

মূলত সকালের দিকে উইকেটে থাকা ময়েশ্চারের সুবিধা নেয়ার জন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। অন্যদিকে টসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভাবছেন না- বলেই জানালেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।

এ দুই দল গতবছরই মুখোমুখি হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালে। সে ম্যাচেও পরে ব্যাট করেছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলির দল।

সে ম্যাচের যন্ত্রণা ভোলার লক্ষ্যেই আজ বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ। দলের সকল খেলোয়াড়ই জানিয়েছেন, ম্যাচটিতে বাড়তি চাপ নিতে চান না কেউই। স্বাভাবিক ম্যাচ হিসেবে খেলেই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম