আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:49 pm || প্রকাশের তারিখ: February 9, 2020, 9:39 am
ঝিনাইদহ মহেশপুরে ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহের মহেশপুরের পৌর এলাকার বগা গ্রাম থেকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস কবিরাজ (৪৫) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। সে যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

জানা যায়, কবিরাজি সূত্রে বগা গ্রামের আমির হোসেনের বাড়িতে কুদ্দুস কবিরাজের যাতায়াত ছিল। এরই সূত্রধরে পার্শ্ববর্তী স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরিচয় হয়।

শনিবার রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে। সে সময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে ডাক্তারি পরীক্ষার জন্য।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম