আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:55 pm || প্রকাশের তারিখ: February 9, 2020, 1:45 pm
এসএসসি পরীক্ষায় অসৎ উপয় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এদিকে এসএসসি (ভোকেশনাল) পরিক্ষার্থীদের গণিত ও দাখিলে আরবী ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বহিষ্কৃতরা হলো- সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মোল্লা (২৯৩৭৭০), ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ গাজী (২৯৩৩৪৪), তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাইম (২৯৩৫২৪), পশ্চিম কয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম (২০০১৫৭), নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম (১৯৯৯৪১)। বহিষ্কারের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম