আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: February 9, 2020, 2:21 pm
আদিতমারীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ উদ্দ্যোগ
লালমনিরহাটে সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিশেষ উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন ও রোভার স্কাউটস দল।

রবিবার আদিতমারী উপজেলা সদরের বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও রোভার স্কাউটস দল যৌথভাবে মোটরসাইকেলের হেডলাইটের উপরের অংশে কালো রং করেন। এসময় প্রায় শতাধিক মোটরসাইকেলে কালো রং করা হয়। কালো রং করার কারণে অনেকটা দূর্ঘটনা কমে আসবে বলে আয়োজকরা জানান।

এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক, সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজ ও কেবি বালিকা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আয়োজকরা নিজ উদ্যোগে নিজ নিজ যানবাহনের হেডলাইটের উপরের অংশে কালো রং করে নেয়ার অনুরোধ জানান।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, মোটরসাইকেলের হেডলাইটের উপরের অংশে কালো রং করা হলে অনেকটা দূর্ঘটনা কমে আসবে বলে তিনি করেন। তিনি সকল মোটরসাইকেল চালকদের হেডলাইটের উপরের অংশে কালো রং করার আহবান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম