আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:14 am || প্রকাশের তারিখ: February 9, 2020, 3:14 pm
পুলিশ বাহিনী সারাদেশে প্রশংসিত
সাভার সংবাদদাতা।। পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নীতির ক্ষেত্রে স্বচ্ছতা থাকায় সারাদেশে পুলিশ বাহিনী প্রশংশিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ (রোববার) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার কারণে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে।

পুলিশের মহা-পরিদর্শক আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জঙ্গী, মাদক ও সন্ত্রাস দমনে এই বাহিনী প্রশংসিত হয়েছে। বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে, পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।

এসময় শিল্প পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম