আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: May 20, 2019, 3:37 pm
ব্যাটসম্যানদের তুলনায় বাংলাদেশের বোলারদের জন্য বেশি চ্যালেঞ্জ
নিউজ ডেস্ক:

বিশ্বকাপে ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটসম্যানদের তুলনায় বাংলাদেশের বোলারদের জন্য বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে— মনে করেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই ক্রিকেটারের দৃষ্টিতে এইবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে, তবে অসম্ভব মনে করেন না তিনি। অবশ্য ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় বিশ্বকাপে ক্রিকেটারদেরকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেও মনে করেন আশরাফুল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটা ছিলো বিশ্বকাপের আগে বাংলাদেশের ড্রেস রিহার্সাল। যেখানে ওয়েস্ট ইন্ডিজ-আইরিশদের হারিয়ে শিরোপা জয়ের ইতিহাস তৈরী করেছে মোসাদ্দেক-সৌম্যরা।

শুধু ত্রিদেশীয় সিরিজে ভালো করাই নয়, টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিলো বিশ্বকাপের জন্য বেস্ট একাদশ এখান থেকেই সাজিয়ে নেয়া। বিশ্বকাপ দলের সবাইকেই বাজিয়ে নেয়া হয়েছে এই টুর্নামেন্টে। ওপেনিংয়ের দুশ্চিন্তা কেটে গেছে। অটো চয়েজ তামিমের সঙ্গে সৌম্যকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

ফিনিশার নিয়ে বেশ অনেক দিন ধরে ভুগছে বাংলাদেশ দল। যেখানে সাব্বিরকে রাখা হয়েছিলো সবার উপরে। কিন্তু ট্রাইনেশনের ফাইনালে ব্যর্থ হয়েছেন এই হার্ড হিটার। আস্থার প্রতিদান দিয়ে ফিনিশার হিসেবে মোসাদ্দেক এখন সবার পছন্দ।

পেস বোলিংয়ে মাশরাফি-মোস্তাফিজ অটো চয়েজ। একাদশে তিন পেসার খেলালে আশরাফুলের পছন্দ রুবেল হোসেন। আশরাফুল কথা বলেছেন এইবারের বিশ্বকাপে বাংলাদেশ সম্ভাবনা নিয়ে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম