আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 9:32 am || প্রকাশের তারিখ: February 10, 2020, 7:07 am
করোনা ভাইরাস: ৯০০ ছাড়ালো মৃতের সংখ্যা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বর্তমানে চিনের উহান শহরে সড়ক, রেল, আকাশপথে যোগাযোগ বন্ধ। ৯ ফেব্রুয়ারি তোলা ছবিতে দেখা যাচ্ছে, উহানে মাস্ক পরে বসে আছেন এক নারী।
নোবেল করোনা ভাইরাস নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯০৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জন। 
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬২ জন। একদিনেই মারা গেছে ৯৭ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। মহামারী আকার ধারণ করায় বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম