আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 9:31 am || প্রকাশের তারিখ: February 10, 2020, 7:11 am
রাজধানীতে দুই কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর কদমতলীতে দুই কিশোরী গণধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররকৃত আসামিরা হলেন- সোহেল, রানা বেপারী ও আকতার আলী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কামরুজ্জামান।
তিনি জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কদমতলী নোয়াখালী পট্টি এলাকায় তিন যুবক মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে। ওই দুই কিশোরী নিজেরাই রাতে থানায় এসে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই দুই কিশোরীর বয়স হবে ১৫ ও ১৩। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম