আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:14 am || প্রকাশের তারিখ: February 10, 2020, 9:07 am
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ডাক্তারের পরিবর্তে অফিস করছে কুকুর
বিশেষ প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ডাক্তারের পরিবর্তে দুটি কুকুরকে দেখা যাচ্ছে। তাও আবার একটি চেয়ারে বসে আছে আরেকটি কুকুর রোগীদের চিকিৎসার বিছানায় শুয়ে আছে। জরুরী বিভাগে ডাক্তারের পরিবর্তে কুকুর ঢুকে পড়ার বিষয়টি গোটা শ্যামনগরসহ জেলাব্যাপী সমালোচনা শুরু হয়েছে সরকারি হাসপাতালে ডাক্তারদের দায়িত্ব-কর্তব্য ও চিকিৎসা সেবা ব্যবস্থা নিয়ে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) রাতে। শ্যামনগর হাসপাতালের শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. জিএম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা শুক্রবার ছুটি থাকায় পিকনিকে গিয়ে ছিলাম। কিন্তু জরুরী বিভাগের একজন মেডিকেল অফিসার ও একজন এস,এস,সি এমও দ্বায়িত্বে ছিলেন।

রাত ১২টার পর সাধারণত রোগী কম থাকে। তখন দায়িত্বরত জরুরী বিভাগের চিকিৎসক ও সহকারি পাশের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। এরই মধ্যে এক রোগী হাসপাতালে এসে এমন অবস্থা দেখে মোবাইল ফোনে ছবি ধারণ করে। এটি ঠিক করেনি।তিনি আরও বলেন নাইট গার্ড না থাকার কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ঘটনার দিন জরুরী বিভাগের ডিউটি কার ছিল তিনি সঠিক জানাতে পারেনি। তবে ঘটনার বিষয়ে জানতে শ্যামনগর হাসপাতালের জরুরী বিভাগের ০১৭৩০৩২৪৬১৮সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা সাংবাদিকদের বলেন, রোগীটাকে আমরা চিকিৎসা দিয়েছি। নাম পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না। আমাদের কাছে রেকর্ড আছে। জরুরী বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে। রাতে হাসপাতালের জরুরী বিভাগের যিনি ডাক্তার ও সহকারি থাকেন অনেক সময় পাশের বিশ্রাম রুমে বিশ্রাম নেয়। হাসপাতালে জরুরী বিভাগের বিছানা ও চেয়ারে কুকুরের অবস্থানের বিষয়ে তিনি বলেন, হাসপাতালের মধ্যে ৩-৪টি কুকুর রয়েছে। হাসপাতালের বাসিন্দাদের মতই। যখন ডাক্তার ও সহকারি বিশ্রামে ছিল সে সময় হয়তো বা কুকুর জরুরী বিভাগে ঢুকে পড়েছে। হাসপাতালে কোন সিকিউরিটি গার্ড বা নাইটগার্ড নেই। সে কারনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম