আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 8:04 pm || প্রকাশের তারিখ: February 10, 2020, 3:36 pm
শাবানার গনসংযোগে জনতার ঢল
কেশবপুর(যশোর)সংবাদদাতা।।  যশোর-৬ কেশবপুর আসনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সাগরদাঁড়িতে সমাবেশের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন কিংবদন্তি নায়িকা শাবানা ও তার স্বামী একেএস ওয়াহিদ সাদিক দম্পত্তি।

গনসংযোগের সময় শাবানা ও তার স্বামী একেএস ওয়াহিদ সাদিক দম্পত্তি জনতার উদ্দেশ্যে বলেন, তারা উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে তারা নির্বাচন করবেন। উপ-নির্বাচনে প্রস্তুতি নিতে তারা গণসংযোগ করছেন।

সোমবার বেলা ১১টায় শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক নিজ গ্রাম কেশবপুরের বড়েঙ্গা থেকে যাত্রা করেন।


এ সময় এলাকার আওয়ামী লীগ নেতা সুভাস চন্দ্র, পার্থ সারথীসহ দলের নেতাকর্মী ছাড়া শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। শাবানাকে দেখতে জনতার ঢল নামে। সাগরদাঁড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সীমন্তে হওয়ায় শাবানাকে দেখতে তালা থেকেও অনেক নারী-পুরুষ পথসভা স্থানে হাজির হন। তালা উপজেলার সারসা গ্রাম থেকে আসা মোমেনা খাতুন বলেন, ‘সিনেমায় বহুবার শাবানাকে দেখেছি, আজ আসলাম শাবানাকে সরাসরি দেখতে।’ শাবানা বক্তব্য দেয়ার সময় যখন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন তখন সমবেত জনতা তার সঙ্গে স্লোগান দেন। সমাবেশে উপস্থিত সাগরদাঁড়ি গ্রামের শিখা রানী বলেন, ‘শাবানা বা তার স্বামী যে মনোনয়ন পাবেন তিনি তাকে ভোট দেবেন।’

এরপর দুপুর ২টায় ত্রিমোহিনী, চাঁদড়া, সাতবাড়িয়া, বেগমপুরে পৃথক পথসভায় বক্তব্য রাখেন শাবানা দম্পতি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম