আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 8:35 am || প্রকাশের তারিখ: February 10, 2020, 4:16 pm
কলাপাড়ায় জাল টাকাসহ ১ জন আটক
কলাপাড়া সংবাদদাতা।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে রবিবার রাত সাড়ে আটটার দিকে ছয় হাজার টাকার জাল নোটসহ দুলাল মাঝি (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত দুলাল মাঝি পটুয়াখালীর আউলীয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের সত্তার মাঝির ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয়রা দুলালকে আটক করে গন ধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক হাজার টাকার ছয়টি নোটের জাল টাকাসহ তাকে আটক করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে দুলাল মাঝি দীর্ঘ দিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত । তার বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম