প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:42 am || প্রকাশের তারিখ: February 11, 2020, 10:17 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জয় মুজিববর্ষে জাতির জন্য উপহার হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই খুশিতে সবাইকে একদিন বা একঘণ্টা বেশি কাজ করতে হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী বাংলাদেশ দলের বিশ্বকাপ বিজয়ের উৎসব পালনের জন্য একদিন সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেন। কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে বলেন,এই অর্জনের জন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে।
আমার প্রস্তাব হচ্ছে এই খুশিতে সবাইকে একদিন বা একঘণ্টা বেশি কাজ করতে হবে।’ মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি ঘোষণা করেন, বিজয়ী দল দেশে ফিরে আসার পরে এই দুর্দান্ত সাফল্যের জন্য তাদের সংবর্ধনা দেওয়া হবে। সে সময় শেখ হাসিনা স্মরণ করেন, ১৯৯৭ সালে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছিল।